BBC News, বাংলা - মূলপাতা
প্রধান খবর

ভারতের নিখাত জারিন বক্সিংয়ে জিতে নিলেন স্বর্ণপদক, আর মানুষের মন
২৫-বছর বয়সী নিখাত জারিন যখন বিশ্ব চ্যাম্পিয়ানশিপে প্রতিপক্ষকে পরাজিত করলেন তখন তার বাবা বললেন, এবার সমালোচকদের মুখ বন্ধ হয়েছে।
এই খবর নিয়ে আরো তথ্য
'দেশে কি সবাই শাড়ী কামিজ পরবে? এ জন্য আমাকে মারবে?'
পোশাকের কারণে নরসিংদী রেল স্টেশনে এক তরুণীর হেনস্থার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। জিন্স প্যান্ট ও টপস পরিহিত ওই তরুণী এক পর্যায়ে দৌঁড়ে স্টেশন মাস্টারের কক্ষে আশ্রয় নেন।
দেরিতে কর্মস্থলে ঢুকলে বেতন কাটা, যানজটে নাকাল ঢাকায় এমন নিয়ম কতটা যুক্তিসঙ্গত
ঢাকা শহরে যানজট এমন পর্যায়ে পৌঁছেছে যে কত আগে বাড়ি থেকে বের হলে সময় মতো কর্মস্থলে পৌঁছানো যাবে সেটা বোঝার যেন আর কোন উপায় নেই। দেরিতে কর্মস্থলে ঢুকলে বেতন কাটার বিকল্প কি হতে পারে?
বাংলাদেশে মধু চাষে লাখ লাখ টাকা আয়ের হাতছানি
বাংলাদেশে বাণিজ্যিকভাবে মধুর চাষ অনেক বেড়েছে। মধু সংগ্রহের পেশায় চার থেকে পাঁচ হাজার মানুষ কাজ করে। বাংলাদেশের নির্দিষ্ট কিছু জেলা থেকে বেশি মধু আহরণ করা যায়। তবে কম-বেশি সব জেলাতেই সে সুযোগ আছে।
লবণ পানি, আদা ও ঔষধি পাতা দিয়ে করোনা মোকাবেলা উত্তর কোরিয়ার
বিশেষজ্ঞরা বলছেন, টিকা কর্মসূচি গ্রহণ না করায় দেশটির আড়াই কোটি মানুষ বেশ ঝুঁকিতে আছে। গত বছর বিভিন্ন দেশ উত্তর কোরিয়াকে করোনা ভাইরাসের টিকা সরবরাহ করার প্রস্তাব দিয়েছিল। কিন্তু তারা সেসব প্রস্তাব ফিরিয়ে দিয়েছে।
ব্রিটিশ বাংলাদেশি কিশোরীকে জোর করে বিয়ে দেয়ার চেষ্টার অভিযোগ
বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এক কিশোরী অভিযোগ করেছেন, তার মা তাকে জোর করে বিয়ে দেয়ার চেষ্টা করছেন আর সেজন্য তিনি পালিয়ে বেড়াচ্ছেন।
আবদুল গাফফার চৌধুরীকে যেভাবে মনে রাখবে বাংলাদেশ
সাত দশক ধরে ক্রমাগত লিখে গেছেন তিনি, প্রচুর রাজনৈতিক কলাম, প্রথম জীবনে লিখেছেন অনেক গল্প, উপন্যাস। কিন্তু সব পরিচয় ছাপিয়ে একুশের গানের রচয়িতাই কি তার প্রধান পরিচয় হয়ে উঠবে?
যুক্তরাষ্ট্র, ক্যানাডা, ইউরোপে ছড়িয়ে পড়ছে বিরল রোগ মাংকিপক্স
আফ্রিকা থেকে ছড়ানো মাংকিপক্স নামে এক রোগ এখন যুক্তরাষ্ট্র, ক্যানাডা, স্পেন, পর্তুগাল এবং ব্রিটেনে ছড়িয়ে পড়েছে। বৈশিষ্ট্যের দিক থেকে এটি অনেকটা জল বসন্তের মতো।
যুক্তরাষ্ট্রের যে মধ্যবর্তী নির্বাচনের ওপর নির্ভর করছে বাইডেনের ভবিষ্যৎ
জো বাইডেন ক্ষমতায় আসার দু'বছরের মাথায় নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনে আবার ভোট দেবেন ভোটাররা। কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ কাদের হাতে যাবে, এমনকি প্রেসিডেন্ট বাইডেনের বাকী মেয়াদ কেমন যাবে- এসব কিছুই নির্ভর করছে এই নির্বাচনের ওপর।
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ
ভিডিও, রুশ সৈন্য চলে যাবার পর চেরনোবিলে বিবিসির সংবাদদাতা, স্থিতিকাল 2,34
ইউক্রেনে যুদ্ধ শুরুর পর এক পর্যায়ে রুশ সৈন্যরা চেরনোবিলের বন্ধ হয়ে যাওয়া পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের নিয়ন্ত্রণ নিয়েছিল। রুশ সৈন্যরা চলে গেলেও কেন্দ্রটির পাহারায় নিয়োজিত ১৭০ জন ইউক্রেনিয় ন্যাশনাল গার্ড এখনো লাপাত্তা।
ভিডিও, ভ্লাদিমির পুতিনের ব্যক্তিগত ও রাজনৈতিক জীবন নিয়ে যা জানা যায়, স্থিতিকাল 10,49
১৯৫৩ সালে সোভিয়েত স্বৈরশাসক জোসেফ স্ট্যালিনের মৃত্যুর পর থেকে দীর্ঘসময় ক্রেমলিনের নেতৃত্বে থাকা নেতা তিনি।
ভিডিও, কমেডিয়ান থেকে যেভাবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি , স্থিতিকাল 2,32
ইউক্রেনের প্রেসিডেন্ট এই মূহুর্তে আলোচনার কেন্দ্রে। আসলে বাস্তব জীবনে তার রোমাঞ্চকর উত্থানটাই একটা সিনেমার গল্পের মতো।
ভিডিও, রাশিয়ার ভাণ্ডারে কত পারমাণবিক অস্ত্র আছে?, স্থিতিকাল 7,47
রাশিয়ার ভাণ্ডারে কত পরমাণু অস্ত্র আছে? আর বাকি পারমাণবিক শক্তিধর দেশগুলোতেই বা এ ধরণের কী পরিমাণ অস্ত্র আছে?
অডিও ও ভিডিও
ভিডিও, মাংকিপক্স রোগ কী, কীভাবে ছড়ায়?, স্থিতিকাল 3,51
মাংকিপক্স এক ধরণের ভাইরাল ইনফেকশন, যে ভাইরাস পশ্চিম আফ্রিকা ও মধ্য আফ্রিকার জঙ্গলের ছোট আকারের স্তন্যপায়ী প্রাণী ও ইঁদুর জাতীয় প্রাণীর মধ্যে থাকে।
ভিডিও, অতিরিক্ত মোটা হবার কারণ কি জিনগত ত্রুটি?, স্থিতিকাল 3,10
অতিরিক্ত মোটা হয়ে যাবার সমস্যায় আক্রান্ত অনেকেই হয়তো জানেন না যে তাদের জিনের কিছু ত্রুটি হয়তো এর পেছনে একটা বড় কারণ। বিশেষজ্ঞরা বলছেন, জিনের কিছু জন্মগত ত্রুটি মানুষের মধ্যে স্থূলতার সমস্যা সৃষ্টি করতে পারে।
ভিডিও, কেন নায়ক থেকে ভিলেন বনে রাজাপাকশা পরিবার?, স্থিতিকাল 6,16
শ্রীলংকার গৃহযুদ্ধে বিজয়ের পর রাজাপাকশাদের একসময় বীর হিসেবে বন্দনা করেছে অনেকে, কিন্তু এখন তারা শ্রীলংকার সবচেয়ে সমালোচিত ব্যক্তিতে পরিণত হয়েছেন।
ভিডিও, খালি পেটে বা বেশি পরিমাণ লিচু খেলে কী ক্ষতি?, স্থিতিকাল 2,38
বাজারে নানান ফল এখন। তবে এর মাঝে একটু আলাদা করেই নজর কাড়ে লিচু। কিন্তু অনেক সময় খালি পেটে বা বেশি লিচু খাওয়া বিপদেরও কারণ হতে পারে। কেন?
ভিডিও, তালেবানকে অগ্রাহ্য করে আফগানিস্তানে গজিয়ে উঠছে মেয়েদের গোপন স্কুল, স্থিতিকাল 3,38
তালেবানকে অগ্রাহ্য করে আফগানিস্তানের বিভিন্ন জায়গায় গজিয়ে উঠছে মেয়েদের গোপন স্কুল। তেমন একটি গোপন স্কুলে গিয়েছিলেন বিবিসির সংবাদদাতা।
ভিডিও, নির্বাচনে ভোট না দিলে শাস্তি পেতে হয় যে দেশে, স্থিতিকাল 3,34
ভাবুনতো, নির্বাচনের দিন ভোট না দিলে শাস্তির মুখোমুখি হতে হবে। আমাদের চেনাজানা একটি বড় দেশেই কিন্তু কার্যকর রয়েছে এমন এক আইন। কিন্তু কেন?
ভিডিও, 'মানুষ ভাবতো আমি পাগল' - এক তেলাপোকা চাষীর গল্প, স্থিতিকাল 2,27
আফ্রিকার তানজানিয়ার এক কাঠমিস্ত্রী ভিন্ন এক চাষের চ্যালেঞ্জ নিয়েছিলেন আর সেটা হলো তেলাপোকা চাষ। চীন এবং বিশ্বের আরো কয়টি দেশ তার চাষ করা তেলাপোকা আমদানি করে।
শুনুন, প্রবাহ
১৩:৩০ GMT - ১৩:৫৯ GMT
শুনুন, পরিক্রমা
১৬:৩০ GMT - ১৬:৫৯ GMT
চিঠিপত্র ও মতামত
শ্রীলঙ্কার আগুন, পারমানবিক হুমকি আর রেলমন্ত্রী নিয়ে প্রশ্ন
ইউক্রেনে যুদ্ধ এখনো পুরোদমে চলছে, কিন্তু তার মধ্যেই খবরের শীর্ষে চলে এসেছে শ্রীলঙ্কায় ব্যাপক বিক্ষোভ আর সহিংসতা।
বিশেষ প্রতিবেদন
শ্রীলংকার অর্থনীতি, রাজনীতি ও সরকার হঠাৎ করে ভেঙে পড়লো কেন
শ্রীলংকার ভয়াবহ অর্থনৈতিক সঙ্কট মোকাবেলায় সরকারের ব্যর্থতা জের ধরে তৈরি হয়েছে তীব্র রাজনৈতিক সংকট। দেশটি হঠাৎ করে এভাবে ভেঙে পড়লো কেন?
ইতিহাসের সাক্ষী
ইউরোপে সর্বশেষ গুটি বসন্তের প্রাদুর্ভাব যেভাবে নির্মূল করা হয়েছিল
তৎকালীন ইয়োগোস্লাভিয়ার কসোভো প্রদেশের একজন হজ করতে গিয়েছিলেন মক্কায়। ইরাক হয়ে দেশে ফেরার পর তার মাধ্যমেই ইউরোপে সর্বশেষ গুটি বসন্তের প্রাদুর্ভাব দেখা দিয়েছিল।
এ সপ্তাহের সাক্ষাৎকার
ভিডিও, এরশাদের সাবেক স্ত্রী বিদিশা কেন জাতীয় পার্টির রাজনীতিতে এলেন, স্থিতিকাল 17,47
কেন এরশাদের প্রেমে পড়েছিলেন? এইচ এম এরশাদকে নিয়ে বিবিসির সঙ্গে খোলামেলা কথা বলেছেন বিদিশা সিদ্দিক।
অন্যান্য খবর
'চীনের সেই বিমান দুর্ঘটনা সম্ভবত ইচ্ছে করেই ঘটানো হয়েছে'
যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমে বলা হচ্ছে কোন দুর্ঘটনা নয়, বরং ইচ্ছাকৃতভাবেই চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের বিমানটি মাটিতে ফেলে বিধ্বস্ত করা হয়েছিল। বিমানটি পার্বত্য এলাকায় বিধ্বস্ত হলে ১৩২ জন আরোহী ও ক্রুর সবাই নিহত হয়।
মূল্যস্ফীতির যে তথ্য সরকার দিচ্ছে তা কতটা বাস্তবসম্মত ও যৌক্তিক?
সরকারি প্রতিষ্ঠান বিবিএস দাবি করেছে যে এপ্রিলে সার্বিক মূল্যস্ফীতি রেকর্ড বাড়লেও খাদ্যে মূল্যস্ফীতি কমেছে। অর্থনীতিবিদরা বলছেন এটি অবাস্তব ও অযৌক্তিক।
ব্যাপকভাবে বাড়ছে পণ্যের দাম, বিশ্বব্যাপী খাদ্য সংকটের আশংকা জাতিসংঘের
জাতিসংঘ বলছে, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ফলে কমপক্ষে ২০ মিলিয়ন টন শস্য এখন ইউক্রেনে আটকা পড়ে আছে, যেগুলো আগেই উৎপাদন করা হয়েছিল।
দুদকে জমা দেয়া গণকমিশনের তালিকা কি 'ইসলাম বিদ্বেষ' থেকে?
শতাধিক ইসলামপন্থীর নাম উল্লেখ করে দুদকে যে তালিকা দিয়েছে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের নেতৃত্বাধীন গণকমিশন তা নিয়ে বিতর্ক চলছে। অভিযোগ নিয়ে কী করবে দুদক?
লেখক-সাংবাদিক আবদুল গাফফার চৌধুরী মারা গেছেন
গত কিছুদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা জটিল রোগে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সুপরিচিত এই রাজনৈতিক ভাষ্যকার একুশে ফেব্রুয়ারিকে নিয়ে লেখা তাঁর গানটির জন্যও স্মরণীয় হয়ে থাকবেন।
ভারত যেদিন প্রথম পারমাণবিক বোমার পরীক্ষা চালিয়েছিলো
উনিশশো চুয়াত্তর সালের ১৮ই মে সকাল বেলায় অল ইন্ডিয়া রেডিওতে বিখ্যাত হিন্দি সিনেমা ববি'র একটি গান বাজছিল। ঠিক নটার দিকে গানটির মাঝপথেই একটি জরুরি ঘোষণার জন্য অপেক্ষা করার বার্তা এলো।
মুশফিকুরের ৫০০০ রান স্পর্শের দিনে 'বিদায়' নিয়ে যে বার্তা দিলেন তার স্ত্রী
মুশফিকুর রহিমের স্ত্রী জান্নাতুল মন্ডি নিজের ইন্সটাগ্রাম একাউন্টে মুশফিকের শতক ও পাঁচ হাজার রানের মাইলফক স্পর্শ করায় অভিনন্দন জানিয়ে দুটি ছবি পোস্ট করেন।
যে প্রাথমিক স্কুলে পড়ে মাত্র একজন শিক্ষার্থী
বাংলাদেশে খুলনার ডুমুরিয়া উপজেলায় রয়েছে এমন একটি স্কুল যেখানে পড়ে মাত্র একজন শিক্ষার্থী, শিক্ষক তিনজন।
ফটো গ্যালারি
ফটো গ্যালারি, জ্বলছে দ্বীপরাষ্ট্র শ্রীলংকা, সরকার হঠানোর আন্দোলনে উত্তাল দেশ
শ্রীলংকায় সরকার সমর্থকদের সাথে সংঘর্ষের জের ধরে ক্ষুব্ধ জনতা পদত্যাগ করা প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকশা এবং সরকার দলীয় কয়েকজন সংসদ সদস্যের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে।মঙ্গলবার হাজার হাজার বিক্ষোভকারী মাহিন্দা রাজাপাকশার সরকারি বাসভবন টেম্পল ট্রিজের প্রধান গেট ভাঙার চেষ্টা করার পরে ভারী অস্ত্রসজ্জিত সৈন্যরা বিদায়ী প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকশাকে সেখান থেকে সরিয়ে নিয়েছে।
বিবিসির ব্যাখ্যা ও বিশ্লেষণ
করোনাভাইরাসের লক্ষণ, উপসর্গ, চিকিৎসা, কীভাবে ঠেকাবেন, কোথায় যাবেন, কতটা ভয়াবহ এবং বাংলাদেশ ও বিশ্ব পরিস্থিতি নিয়ে বিবিসি বাংলার ব্যাখ্যা বিশ্লেষণধর্মী ভিডিও ও প্রতিবেদন।
আর্কাইভ
আপনার স্বাস্থ্য: কী, কেন, কীভাবে?
বিবিসি বাংলার স্বাস্থ্য সিরিজ। দৈনন্দিন জীবনে কিভাবে ভালো থাকবেন? সুস্বাস্থ্যের টিপস। ছোটখাটো শারিরীক বিপত্তির লক্ষ্মণ ও উপশমের উপায়।
তিরিশে ফিনিশ?
বাংলাদেশে ত্রিশোর্ধ নারীদের ইচ্ছা-অনিচ্ছা, আবেগ-অনুভূতি, সুখ-দুঃখ আর নানা সংগ্রামের গল্প নিয়ে বিবিসি'র ভিডিও ধারাবাহিক।
ভিডিও, শেখ হাসিনার সাক্ষাৎকার, স্থিতিকাল 22,52
বাংলাদেশের প্রশ্নবিদ্ধ নির্বাচন ও ‘ত্রুটিপূর্ণ’ গণতন্ত্র, মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতাসহ সমসাময়িক সব ইস্যু নিয়ে দেখুন বিবিসি বাংলার সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সাক্ষাৎকার।
বিবিসি লাইভ!
বিবিসি বাংলার ৭৫ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত এই স্মরণিকায় আছে বিগত ৭৫ বছরে বিবিসি বাংলার সাংবাদিকদের কর্মজীবনের নানা কথা। পাওয়া যাচ্ছে অনলাইনে।